1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ভারত পাশে ছিলো বলেই নির্বাচনে বড় বড় রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারেনি:ওবায়দুল কাদের

  • আপডেট সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৮১ বার পঠিত

ভারত পাশে ছিল বলেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক শক্তিশালী দেশ বাংলাদেশ নিয়ে তাদের অশুভ উদ্দেশ্য সফল করতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, গত নির্বাচনে নানা প্রতিকূলতা পার করেছে আওয়ামী লীগ। ভারত বাংলাদেশের পাশে ছিল বলে অনেক বড় বড় দেশের অশুভ খেলা সফল হয়নি।

হিন্দু সম্প্রদায়ের অনেক দাবি পূরণ হয়নি স্বীকার করে ওবায়দুল কাদের, তাদের ধৈর্য ধারণের পরামর্শ দেন।

শনিবার (১৬ মার্চ) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভর্মা। আর মঙ্গল প্রদীপ জ্বেলে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু করেন প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সংখ্যালঘু ভাবনাটাই একটি দাসত্বের শেকল। এটি ভেঙে ফেলতে হবে। হিন্দুদের জমি দখল এবং মন্দির ভাংচুরের সঙ্গে জড়িতদের রাজনৈতিক পরিচয় থাকলেও তারা দুর্বৃত্ত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park