1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

জবির শিক্ষক দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান আটক

  • আপডেট সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২১৭ বার পঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও অবন্তিকার সহপাঠী আম্মান সিদ্দিকীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ মার্চ) রাতে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার পর থেকে এই দুজনকে নজরদারিতে রাখা হয়েছিল। তারা পুলিশের হেফাজত রয়েছেন।তবে গোয়েন্দারা তাদের কোথা থেকে এবং কখন নিজেদের হেফাজতে নিয়েছেন তা বলেননি তিনি।

এদিকে পুলিশের আরেক কর্মকর্তা জানান, কুমিল্লা পুলিশের একটি দল ঢাকার পথে রয়েছে। আটক এ দুইজনকে তাদের কাছে হস্তান্তর করবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

এর আগে শুক্রবার (১৫ মার্চ) রাতে কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকার নিজ বাড়িতে আত্মহত্যা করেন ফাইরুজ অবন্তিকা। ফেসবুকে দেয়া সবশেষ পোস্টে তিনি নিজের মৃত্যুর জন্য বিশ্ববিদ্যালয়ের সহপাঠী আম্মান সিদ্দিকী এবং সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে দায়ী করে গেছেন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্বীন ইসলামকে তার পদ থেকে অব্যাহতি এবং আম্মানকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। পাশাপাশি ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছে।

তবে অবন্তিকার আত্মহত্যার পেছনে নিজের কোনো দায় নেই বলে দাবি করেছেন অভিযুক্ত শিক্ষক ও সাবেক সহকারী প্রক্টর দ্বীন ইসলাম। জবির ব্যবস্থাপনা বিভাগের এ সহকারী অধ্যাপক বেসরকারি একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এমনটা দাবি করেছেন।

এদিকে এই ঘটনার বিচার দাবি করে ৬ দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন জবি ক্যাম্পাসের শিক্ষার্থীরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park