1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

রমজানে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৯৪ বার পঠিত

এবারও রমজানে বছরের অন্যান্য সময়ের তুলনায় বেড়েছে রেমিট্যান্স প্রবাহ। রমজানের শুরু থেকেই প্রবাসী বাংলাদেশিরা বেশি বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। চলতি মার্চের প্রথম ১৫ দিনে ১০২ কোটি মার্কিন ডলার বাংলাদেশি টাকায় ১১ হাজার ২০৮ কোটি টাকা (প্রতি ডলার ১১০ টাকা ধ‌রে) রেমিট্যান্স এসেছে।

সোমবার (১৮ মার্চ) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মার্চের ১ থেকে ১৫ তারিখ পর্যন্ত ১০১ কোটি ৮৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। এর মধ্যে বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩২ লাখ ৫০ হাজার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৩২ লাখ ৫০ হাজার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৫৫ লাখ এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১২ কোটি ৮২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

এর মধ্যে ১টি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, ১টি বিশেষায়িত ব্যাংক, ৪টি বেসরকারি ব্যাংক ও ৪টি বিদেশি ব্যাংকে কোন রেমিট্যান্স আসেনি। ব্যাংকগুলো হচ্ছে- বিদেশি খাতের হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংক। রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল। বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব ও বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংক, আইসিবি ইসলামি ব্যাংক ও সীমান্ত ব্যাংক।

এর আগের মাস ফেব্রুয়ারিতে দেশে ২১৬ কো‌টি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park