1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

পরিবেশের ভারসাম্য রক্ষায় জনসচেতনতার বিকল্প নেই: এইডমিইউকে’র কর্মসূচিতে বক্তারা

  • আপডেট সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৪৯ বার পঠিত

বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের ফলে স্বল্পোন্নত দেশের পাশাপাশি উন্নত দেশগুলোও বিপর্যস্ত। এই বিপর্যয় মোকাবেলায় বিশ্বব্যাপী নানাবিধ কর্মসূচি পালিত হচ্ছে। এরই অংশ হিসেবে এইডমিইউকে সোমবার ইয়র্ক নিউগেটের শ্যামবলস কর্ণারের সামনে এক জনসচেতনতামূলক ক্যাম্পেইন প্রোগ্রাম করেছে।

‘ইউনাইটিং ফর বেটার কমিউনিটি’ এই শ্লোগানকে ধারন করে এইডমিইউকে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। ১৮ মার্চ গ্লোবাল রিসাইক্লিন ডে উপলক্ষে আয়োজিত সিটি ক্লিন ক্যাম্পেইন প্রোগ্রামটিও এরই ধারাবাহিকতার অংশ।
ক্যাম্পেইন কর্মসূচির শুরুতে আগত বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে গ্লোবাল ওয়ার্ম বেড়েই চলেছে। ফলে নদী শুকিয়ে যাচ্ছে, জীবজন্তু ও বৃক্ষরাজি মরে যাচ্ছে। এতে করে পরিবেশ ভারসাম্য হারাচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় জনসচেতনতার কোনো বিকল্প নেই।

কর্মসূচিতে আগত অতিথিদের মধ্যে ছিলেন লিডস বাংলা প্রেসক্লাবের সভাপতি এম জে কিবরিয়া, এইডমিইউকের সিইও মাকসুদ রহমান, ফিনান্স ডিরেক্টর দেওয়ান ছয়েফ আহমেদ, প্রোজেক্ট ও প্লানিং ডিরেক্টর জিহান আহমেদ চৌধুরী, ইভেন্ট হেড আনামু হক কায়েস, কমিউনিকেশন হেড রিয়াজ চৌধুরী, ভলেন্টিয়ার হেড আব্দুস শহিদ, ইভেন্ট প্ল্যানার মোহাম্মদ তাজিম উল্লাহ প্রমুখ।

সিটি ক্লিন কর্মসূচি শ্যালবলস মার্কেট থেকে শুরু হয়ে ইয়র্ক মিনিষ্টারে গিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park