পবিত্র রমজান মাসে দুখী দরিদ্র অসহায়,রাজধানীর ফুটপাতে বসবাস করা শতাধিক মানুষের মাঝে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের নির্দেশনায় সেহেরি বিতরণ করেছেন এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হাসান নাইস।
শুক্রবার মধ্যরাতে রাজধানীর পান্থপথ,গ্রীন রোডসহ বিভিন্ন এলাকায় শতাধিক খাবারের প্যাকেট বিতরণ করা হয়।
ভ্যানচালক আমির হোসেন থাকেন পান্থপথের রাস্তার ফুটপাতে। তিনি বলেন,’সেহরিতে বেশিরভাগ সময় খেয়ে না খেয়েই থাকি,আজকে মামারা খাবার দিল। খুব ভালো হইছে।
‘যে বাবা সেহেরী দিলো আল্লাহ তাকে ভালো করব,অনেকদিন পর বালা খাবার খামু ” খাবারের প্যাকেট হাতে এভাবেই কথা বলছিলেন ষাটোর্ধ বৃদ্ধা নসিমন বেগম।
সেহরি বিতরণের প্রধান উদ্যোক্তা এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হাসান নাইস বলেন,’
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ভাইয়ের নির্দেশনায় আমরা ঢাকার বিভিন্ন ফুটপাতে থাকা মানুষদের মাঝে সেহরির বিতরণ করেছি। পবিত্র রমজানে এমন মানুষের মাঝে খাবার বিতরণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। এ উদ্যোগ অব্যাহত রাখতে চাই!
Leave a Reply