1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

রাশিয়ার অর্থে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ মেনে নেবে না মস্কো: ক্রেমলিন

  • আপডেট সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১১৫ বার পঠিত

ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ রাশিয়ার আটকে দেয়া সম্পদ থেকে লব্ধ সুদের অর্থ ব্যবহার করে যদি ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে তবে মস্কো তার স্বার্থ রক্ষা করতে পাল্টা ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।

সম্প্রতি ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল গত মঙ্গলবার বলেছিলেন, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ইউরোপে রাশিয়ার আটকে দেয়া সম্পদ থেকে লব্ধ মুনাফা ব্যবহার করে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার কথা বিবেচনা করছে ইইউ।

এ সম্পর্কে রুশ প্রেসিডেন্টের আবাসিক দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউরোপ যদি এই ‘ডাকাতি পরিকল্পনা’ বাস্তবায়ন করতে পা বাড়ায় তাহলে মস্কো তার হাতে থাকা প্রতিটি আইনসম্মত উপায় ব্যবহার করবে। পেসকভ আরো বলেন, “আমরা এই মুহূর্তে আমাদের হাতে থাকা সম্ভাব্য সকল বিচারিক সক্ষমতা ব্যবহার করব।”

ক্রেমলিনের মুখপাত্র বলেন, “পাল্টা ব্যবস্থা হিসেবে আমরা যে পদক্ষেপ নেব তা যে তাদের মতো হতে হবে তা নয় বরং আমরা আমাদের স্বার্থ বিবেচনা করে যা করার তাই করব।”

ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের প্রতিবাদে ইইউ তাদের কাছে থাকা রাশিয়া ২১ হাজার ৭০০ কোটি ডলারের সম্পদ আটক করেছে। এই অর্থের বেশিরভাগ রয়েছে বেলজিয়ামে। ২৭ জাতির এই ব্লক হিসাব করে দেখেছে, রাশিয়ার এই বিশাল অর্থের বার্ষিক সুদের পরিমাণ দাঁড়ায় ৩৩০ কোটি ডলার।

এই অর্থের ৯০ শতাংশ ইউক্রেনকে সরবরাহ করা অস্ত্রের খাতে কেটে রাখতে চায় ইইউ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park