1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব পাসের পরও গাজায় ইসরায়েলের বর্বরতা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৩১৭ বার পঠিত

জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব পাসের পরও গাজায় বর্বর হামলা থামায়নি ইসরায়েল। ওই প্রস্তাবে ভেটো না দেওয়ায় পরম মিত্র যুক্তরাষ্ট্রে নির্ধারিত সফর বাতিল করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। একে মাত্রাতিরিক্ত বলছে ওয়াশিংটন।

সোমবার দির-আল বালাহসহ গাজার বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলের স্থল ও বিমান বাহিনী। হামাসের সম্ভাব্য অবস্থানে হামলার কথা বলা হলেও বরাবরের মতো বাদ যায়নি নারী-শিশুসহ বেসামরিক মানুষের অবস্থানগুলো।

গোলাবর্ষণ হয়েছে আল-আমল, আল-আকসা, আল-শিফাসহ বিভিন্ন হাসপাতালসহ আশপাশেও। হামাসের কাছে জিম্মিরা মুক্ত না হওয়া পর্যন্ত হামলা না থামানোর হুঁশিয়ারি দিয়েছেন ওয়াশিংটন সফররত ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী।

এদিকে, জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে তোলা প্রস্তাবে এই প্রথম যুক্তরাষ্ট্র ভেটো না দেওয়ায় চলতি সপ্তাহে ওয়াশিংটন সফরে যাচ্ছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইসরায়েলের বেপরোয়া বর্বরতায় মার্কিন প্রশাসন আন্তর্জাতিক চাপে থাকায় নেতানিয়াহুর সাথে আলোচনার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের ব্যক্তিগত আমন্ত্রণ ছিলো এটি।

সফর বাতিলে বিস্ময় প্রকাশ করেছে হোয়াইট হাউজ। একে বাড়াবাড়ি রকমের প্রতিক্রিয়া বলেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত হত্যার শিকার হয়েছেন ৩২ হাজার তিনশ’র বেশি ফিলিস্তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park