1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

শেখ হাসিনা-জো বাইডেনের একান্ত বৈঠকের প্রস্তাব যুক্তরাষ্ট্র আ. লীগের

  • আপডেট সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৮৭ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রেসিডেন্ট জো বাইডেনের একান্ত বৈঠকের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া বিষয়ক অ্যাসিসট্যান্ট সেক্রেটারি অব স্টেট ডোনাল্ড লু সঙ্গে দেখা করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান এ আহ্বান জানান।

দুই দেশের সরকার প্রধানদের মধ্যে বন্ধুত্বের মনোভাব পোষণে একান্ত বৈঠকের প্রয়োজন মনে করে উক্ত প্রস্তাব দিলে বিষয়টি নিয়ে নিয়ে কাজ চলছে বলে মন্তব্য করেন ডোনাল্ড লু।

ডোনাল্ড লু বলেন, আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের সাধারন নির্বাচন। আমাদের হাতে যথেষ্ট সময় নাও হতে পারে। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে মঙ্গলবার ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসে ডোনাল্ড লু অতিথি হিসেবে এলে ‘সাইড টক’- এ সিদ্দিকুর রহমান এ বিষয় উত্থপান করেন।

সিদ্দিকুর রহমান জানান, বঙ্গবন্ধুর খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাশেদ চৌধুরীকে বাংলাদেশ সরকারের নিকট হস্তান্তরের বিষয়টিও তার কাছে উত্থাপন করা হয়েছে। এ বিষয়ে জাস্টিস ডিপার্টমেন্টের নানা জটিলতার কথা উল্লেখ করেন ডোনাল্ড লু।

তিনি আরও বলেন, ডোনাল্ড লু’র সঙ্গে আন্তরিকতার সঙ্গে কথা হয়েছে। এসময় ইরেজিতে লেখা ‘শেখ মুজিবুর রহমান: দ্যা আনফিনিসড মেমরস’ বইটি ডোনাল্ড লু’কে উপহার দেন আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান।

এদিকে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনায় যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এসিসট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তবে অনুষ্ঠানে ৪ মিনিটের বক্তব্যে তিনি বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা বলেননি। ৪ মিনিটের বক্তব্যের সাড়ে ৩ মিনিটই খান একাডেমির প্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষাবিদ মনসুর খানের ভূয়সী প্রসংশা করেন।

তিনি বলেন, তাকে নিয়ে আমরা গর্ববোধ করি। সারা বিশ্বের মিলিয়ন মিলিয়ন শিক্ষার্থী তার প্রতিষ্ঠানের মাধ্যমে উপকৃত হচ্ছে। ফ্রি শিক্ষা দিচ্ছেন অনলাইনে। আইটি প্রশিক্ষনে সাড়া ফেলেছেন। এমআইটি থেকে ডিগ্রী নিয়ে ৪০টি ভাষায় বিশ্বব্যাপী মানুষের সেবা দিয়ে আসছেন। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি। তাকে নিয়ে বাংলাদেশিদের গর্ববোধ করা উচিত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park