ভারত থেকে ১ হাজার ৬৫০ মেট্রিক টন পেয়াঁজ বাংলাদেশে আসছে। আজ রাতে পেয়াঁজের প্রথম এই চালান ট্রেন রাতেই দেশে পৌঁছাবে। আর এই পেঁয়াজ ৪০টাকা কেজি দামে ওপেন সেলে টিসিবির মাধ্যমে বিক্রি করা হবে।
রবিবার (৩১ মার্চ) সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্সের নবম সভা শেষে তিনি এ তথ্য জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
প্রতিমন্ত্রী দাবি করেছেন, গত কয়েক বছরের মধ্যে এ বছর বেশিরভাগ পণ্যের দাম নীচের দিকে। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে চালের দাম ২৫ ভাগ বাড়লেও বাংলাদেশে ১ থেকে ২ ভাগ বেড়েছে। সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে আছে। কৃষিপণ্যের ক্ষেত্রে দাম নির্ধারণ করা হয়েছে এর নির্ধারিত দামের চেয়ে কিছু পণ্যের দাম কমেছে।
তিনি বলেন, কোরবানীর ঈদ পর্যন্ত তেল ও চিনির মজুদ যথেষ্ট আছে। ভারত থেকে ১হাজার ৬৫০ মেট্রিক টন পেয়াজবাহী ট্রেন আজ রাতেই দেশে পৌছাবে। ৪০টাকা কেজি দামে এই পণ্য ওপেন সেলে টিসিবির মাধ্যমে বিক্রি করা হবে। ভারত থেকে ১লাখ মেট্রিক টন আমদানির কথা। ব্যবসায়ীরা বলেছে আমদানির প্রয়োজন নেই। মজুদ আছে।
১লা বৈশাখ থেকে সরু ও মোটা চাল হিসেবে না জাত অনুযায়ী চাল বিক্রির করা হবে বলেও জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী।
Leave a Reply