1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

আওয়ামী নেতাদের অর্থবিত্ত সিঙ্গাপুরকে ছাড়িয়ে গেছে: রিজভী

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১০০ বার পঠিত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে দুর্ভিক্ষ চলছে। রাস্তাঘাটে বেড়েছে ভিক্ষুকের সংখ্যা। আওয়ামী নেতাদের অর্থবিত্ত সিঙ্গাপুরকে ছাড়িয়ে গেছে। শেখ হাসিনার ঘনিষ্ঠজনরা ধনী হয়েছে। জনগণকে অনাহারে রেখে কিছু মানুষ আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে। আবার দেশকে ভিক্ষুকের দেশে পরিণত করার চেষ্টা করছে।

মঙ্গলবার (২ এপ্রিল) নয়াপল্টনে ঈদ উপহার বিতরণ কর্মসূচিতে রুহুল কবির রিজভী এসব বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ টার্গেট করে করে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সাংস্কৃতিক মূল্যবোধ নষ্ট করছে। সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক অধীনতার দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। বিএনপি নেতা-কর্মীদের কারাগারে রেখে নির্যাতন করে বর্বর নির্বাচন করেছে সরকার।

রিজভী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে আওয়ামী লীগকে ক্ষমতায় থাকার সাহায্য করছে ভারত। আমাদের ভোটাধিকারে হস্তক্ষেপ করেছে ভারত। যারা বাংলাদেশের জনগণকে অসম্মান করে তাদের পণ্য কেনো কিনব? তারা সীমান্তে নির্বিচারে হত্যা চালায়।

তিনি বলেন, ভারতে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চায়। প্রভু হতে চায়। বাংলাদেশকে আরেকটি কাশ্মীর হতে দিবো না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park