1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ইসরাইলকে সমর্থনের মাশুল দিলেন বাইডেন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ২১৮ বার পঠিত

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের ভোট-প্রাইমারিতে গাজা যুদ্ধের প্রভাবে বড় ধাক্কা খেয়েছেন জো বাইডেন। উইসকনসিন অঙ্গরাজ্যে প্রার্থী পছন্দ না হওয়ার বার্তা দিতে ব্যালটে ‘আনইনস্ট্রাকটেড’ অংশটি বেছে নিয়েছেন প্রায় ৫০ হাজার ভোটার।

মঙ্গলবার (২ এপ্রিল) ডেমোক্রেট দলের প্রাইমারিতে বাইডেনের প্রতি অনাস্থা জানাতে দলের নিবন্ধিত ভোটাররা এই কাণ্ড ঘটান। উইসকনসিনে ‘আনকমিটেড’ ভোটকে বলা হয় ‘আনইন্সট্রাকটেড’। কোনও প্রার্থীকে অপছন্দের মতামত দিতে ব্যালটে ‘আনকমিটেড’ অংশটি রাখা হয়। গাজায় ইসরাইলের সামরিক আগ্রাসন ও হত্যাযজ্ঞ নিয়ে বাইডেন প্রশাসনের অবস্থানের প্রতিবাদে কমপক্ষে ৬০টি তৃণমূল গোষ্ঠী ও সংগঠন দুই সপ্তাহ ধরে ‘আনইনস্ট্রাকটেড’ ভোটের প্রচার চালিয়েছে।

ভোটারদের ফোন করার পাশাপাশি ব্যানার টানিয়ে, চিঠি পাঠিয়ে, বাড়ি বাড়ি ঘুরে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে প্রচার চালানো হয়। ২০ হাজার ৬৮২টি ‘আনইনস্ট্রাকটেড’ ভোটের লক্ষ্য থাকলেও এতে ভোট পড়ে ৪৭ হাজার আটশ’র বেশি। যা গণনা করা ব্যালটের আট দশমিক তিন শতাংশ।

২০২০ সালে উইসকনসিনে রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পকে ২০ হাজার ভোটে হারিয়েছিলেন জো বাইডেন। তাই আনইনস্ট্রাকটেড ভোটের এই পরিসংখ্যানটি উইসকনসিনে বাইডেনের জয়-পরাজয়ে উদ্বেগজনক বার্তা দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park