1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

এবার আলীকদমে তল্লাশি চৌকিতে হামলা

  • আপডেট সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৯০ বার পঠিত

বান্দরবানের আলীকদম-থানচি সড়কের ২৬ মাইলের ডিম পাহাড় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি যৌথ তল্লাশি চৌকিতে হামলা করেছে সন্ত্রাসীরা। তবে এ হামলা কারা চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত ১টার দিকে এ হামলা হয়। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে তল্লাশি চৌকিতে থাকা নিরাপত্তা রক্ষীদের বেশ কিছু সময় গোলাগুলি হয়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর এখনো জানা যায়নি।

হামলার বিষয়টি নিশ্চিত করেছেন আলীকদম থানার ওসি খন্দকার তবিদুর রহমান। ধারণা করা হচ্ছে, সন্ত্রাসী সংগঠন কেএনএফ এ ঘটনার সঙ্গে জড়িত।

খন্দকার তবিদুর রহমান বলেন, ‘গাড়ি চালিয়ে যৌথবাহিনীর চেকপোস্ট ভেঙে দেওয়ার চেষ্টা করে সন্ত্রাসীরা। এ সময় তল্লাশি চৌকিতে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। উভয়পক্ষের মধ্যে বেশ কিছু সময় ধরে গোলাগুলি হয়েছে।’

এর আগে রাত সাড়ে ৮টার দিকে বান্দরবানের থানচি বাজার এলাকায় পুলিশের সঙ্গে কেএনএফ সদস্যদের গোলাগুলি হয়। থানচি বাজার ও আশপাশের কিছু এলাকায় গোলাগুলি শুরু হলে পুলিশের সঙ্গে বিজিবি সদস্যরা যোগ দেয়। পরে এক ঘণ্টা পর রাত প্রায় ১০টার দিকে গোলাগুলি থেমে যায়। এই ঘটনায়ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park