1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির বনানীতে গ্যাসের চুলায় দগ্ধ ফিলিপাইনের নাগরিকের মৃত্যু ফ্রাঙ্কফুর্ট-বার্লিন-হামবুর্গে তীব্র প্রতিবাদ, ব্যাপক লুটপাট জামায়াতের সেই দুই নেতার রোকন পদ বাতিল জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতি ও সমন্বিত উদ্যোগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী বিক্ষোভ ইস্যুতে শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল, মন্ত্রীদের ডেকেছেন প্রধানমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে নাশকতা, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীসহ আটক ২৮

ঈদের জামাত নিয়ে যে নির্দেশনা দিল ডিএমপির ট্রাফিক 

  • আপডেট সময় : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ২৩৫ বার পঠিত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে গমনাগমন সংক্রান্তে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক রমনা বিভাগের পক্ষ থেকে কিছু ট্রাফিক নির্দেশনা প্রদান করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী-জিরো পয়েন্ট ক্রসিং, সরকারি কর্মচারি হাসপাতাল, দোয়েল চত্বর ক্রসিং, প্রেসক্লাব লিংক রোড, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পিছনের গলি, ইউবিএল ক্রসিং, কন্ট্রোলরুম গ্যাপ ও মৎস্য ভবন ক্রসিংয়ের রাস্তায় ডাইভারশন থাকবে ।

আর এসব রাস্তার যানবাহনগুলো বিকল্প রাস্থা হিসাবে শাহবাগ-মৎস্য ভবন হতে গুলিস্তান অভিমুখী যাত্রীবাহী যানবাহন মৎস্য ভবন-কাকরাইল মসজিদ-রাজমনি ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে। বঙ্গবাজার হতে হাইকোর্ট অভিমুখী যাত্রীবাহী যানবাহন চাঁনখারপুল-বকশি বাজার-পলাশী ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

বাবুবাজার-গুলিস্তান হতে কদমফোয়ারা-মৎস্য ভবন অভিমুখী যাত্রীবাহী যানবাহন ইউবিএল ক্রসিং-নাইটিংগেল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে। শান্তিনগর-রাজমনি হতে গুলিস্তান ও সদরঘাট অভিমুখী যাত্রীবাহী যানবাহন নাইটিংগেল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

আর জাতীয় ঈদগাহে প্রবেশকারিদের জন্য সর্বসাধারণের গাড়ি পার্কিংয়ের স্থান নির্ধারণ করা হয়েছে- গণপূর্ত ভবন প্রাঙ্গণ, আইইবি’র প্রাঙ্গণ, জিরোপয়েন্ট ক্রসিং হতে ইউবিএল ক্রসিং পর্যন্ত, দোয়েল চত্বর ক্রসিং এর দক্ষিণ-পশ্চিম-উত্তর পার্শ্ব, ফজলুল হল হতে বঙ্গবাজার ক্রসিং পর্যন্ত, মৎস্য ভবন ক্রসিং এর পূর্ব দিকে কার্পেট গলি রোড এলাকা ও মৎস্য ভবন ক্রসিং হতে শাহাবাগ ক্রসিং পর্যন্ত।

রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি ও ভিভিআইপিদের পার্কিংয়ের ব্যবস্থা থাকবে- সুপ্রিম কোর্টের অভ্যন্তরে গোলচত্বরের নিকট। মন্ত্রীপরিষদের সদস্যদবৃন্দ ও ভিআইপিদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে ঈদগাহ ময়দানের প্রধান গেটের উত্তর পশ্চিম দিকে। বিচারপতিদেও গাড়ি পার্কিং হবে সুপ্রিম কোর্ট মাজার সংলগ্ন উত্তর পার্শ্বে। উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের গাড়ি থাকবে গণপূর্তভবনের আঙ্গিনায়।

যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থাসমূহ কার্যকর করার বিষয়ে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park