1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

নাশকতা পরিকল্পনার অভিযোগে ৫ জামায়াতকর্মী আটক

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ১০৪ বার পঠিত

গাজীপুর জেলার টঙ্গীতে নাশকতা পরিকল্পনার অভিযোগে জামায়াতে ইসলামীর পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে টঙ্গীর মধুমিতা শেরে বাংলা রোড এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি ‘জিহাদি’ বই ও লিফলেট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতরা হচ্ছে, টঙ্গীর আরিচপুর এলাকার মৃত মহিউদ্দিনের ছেলে গোলাম ইদ্রিস (৪৫), একই এলাকার মৃত শেখ ইয়াদ আলীর ছেলে শেখ আহমদ আলী (৫৪), মৃত আব্দুল আজিজ শেখের ছেলে আব্দুল হাই (৫৩), কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার বরণী খ- গ্রামের মৃত সুলতান আহমেদের ছেলে আলমগীর হোসেন (৪০) ও শেরপুর জেলার নালিতাবাড়ী থানার মৃত হজরত আলীর ছেলে আব্দুল ওয়াদুদ (৪২)।

আজ বৃহস্পতিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান। এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) এম সাফায়েত ওসমান বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।

ওসি মুস্তাফিজুর বলেন, রাতে ওই পাঁচজন জামায়াত কর্মী টঙ্গীতে নাশকতার পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে তারা নাশকতার বিষয়টি স্বীকার করেছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park