1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

উন্নত চিকিৎসা না দিয়ে খালেদা জিয়াকে হত্যা করতে চায় সরকার: বিএনপি

  • আপডেট সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ৬৯ বার পঠিত

বিএনপি নেতাদের অভিযোগ, বন্দী নেতাদের চিকিৎসায় বিদেশে পাঠানোর নজির থাকলেও বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানো নিয়ে আইন দেখাচ্ছে সরকার। তাদের অভিযোগ, উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করে বেগম জিয়াকে হত্যা করতে চায় সরকার।

জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করেন নেতা-কর্মীরা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, ক্ষমতাসীন সরকারের পতনের জন্য বিরোধী রাজনৈতিক দলগুলো ষড়যন্ত্র করছে না, বরং আন্দোলনে ঐক্যবদ্ধ।

এদিকে, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবসহ বন্দী নেতাদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস জানান, প্রতিদিনই জেলে যাচ্ছে নেতা-কর্মীরা। বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতি না দেওয়ার সমালোচনা করেন তিনি।

উপজেলা নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক বলে মনে করেন, বিএনপি নেতারা। তারা বলেন, জনসম্পৃক্ততা না থাকায় দেশের কোনো সমস্যারই সমাধান করতে পারছে না ক্ষমতাসীনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park