1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ভূমি দুর্নীতি মামলায় জামিন পেলেন ইমরান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৯০ বার পঠিত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ১৯০ মিলিয়ন পাউন্ডের এক ভূমি দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন।

বুধবার (১৫ মে) ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গিরি এ রায় দেন।

বৃহস্পতিবার (১৬ মে) সংবাদমাধ্যম দ্য ডনের দেয়া প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ ছিল, প্রধানমন্ত্রী থাকাকালীন একজন আবাসন ব্যবসায়ীকে অবৈধ উপায়ে সহায়তা করায় তার কাছ থেকে উপহার স্বরূপ জমিটি পান ইমরান ও তার স্ত্রী বুশরা বিবি। যদিও বরাবরই এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন ইমরান। পরে ইসলামাবাদ হাইকোর্টের কাছে জামিনের আবেদন করেন তিনি।

ইমরানের দল পিটিআইয়ের একজন আইনজীবী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জামিন মঞ্জুরের এ বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, আরও দুটি মামলার শাস্তি ভোগের কারণে ভূমি দূর্নীতিতে জামিন পেলেও দ্রুতই কারাগার থেকে ছাড়া পাচ্ছেন না ইমরান।

২০২২ সালের এপ্রিলে বিরোধীদের অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এরপর দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদের বেশ কয়েকটি অভিযোগের মুখোমুখি হন তিনি।

তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর গেলো বছরের আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান খান এবং পরবর্তীতে সাইফার ও অবৈধ বিয়ের মামলাসহ অন্যান্য মামলায়ও দোষী সাব্যস্ত করা হয় তাকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park