1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে ভোট করার চেষ্টা করছেন মোদি:অরবিন্দ কেজরিওয়াল

  • আপডেট সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৭৫ বার পঠিত

সদ্য কারামুক্ত দিল্লীর মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেছেন ভারতের বর্তমান ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ, পাকিস্তান ও রাশিয়া স্টাইলে ভোট করতে চাইছেন। এভাবে ভোট করে ক্ষমতায় বসা কাপুরুষতার নিদর্শন।
জানা যায়, বাংলাদেশ ও পাকিস্তান থেকে শিক্ষা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতে নির্বাচন করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

শুক্রবার (১৭ মে) মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে (বিকেসি) বিরোধী জোট ইন্ডিয়ার এক সমাবেশে বক্তৃতাকালে এই মন্তব্য করেন তিনি। খবর ইন্ডিয়া টুডের।

দিল্লীর মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন, “বাংলাদেশে কিছু দিন আগে নির্বাচন হয়েছে। সব বিরোধী নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং নির্বাচনে শেখ হাসিনা জয়ী হয়েছেন।”

তিনি আরও বলেন, “পাকিস্তানের দেশটির সবচেয়ে বড় বিরোধী দলীয় নেতা ইমরান খানকে জেলে পাঠানো হয়েছিল। তার দলকে ভেঙে দেয়া হয়েছে, দলীয় প্রতীক ছিনিয়ে নেয়া হয়েছে। এভাবে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মোদিজি (নরেন্দ্র মোদি) বাংলাদেশ ও পাকিস্তান থেকে শিক্ষা নিয়ে ভারতে একই জিনিস করার চেষ্টা করছেন। তারা আমাকে জেলে ভরেছিলেন। (দিল্লির সাবেক উপ-মুখ্যমন্ত্রী) মণীশ সিসোদিয়াকে জেলে পুরে রেখেছেন। কংগ্রেস পার্টির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছেন। এভাবেই আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং জিতবেন। এটা তো কাপুরুষতার নিদর্শন।”

বর্তমানে ভারতে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। মোট সাত দফার ভোটের চার দফা অনুষ্ঠিত হয়েছে। পঞ্চম ও ষষ্ঠ দফার ভোটে মুম্বাইয়ের ছয়টিসহ মহারাষ্ট্রের ১৩টি লোকসভা আসনে ভোট হবে। এই ভোটের মধ্যেই ৫০ দিন কারাবাসের পর গত ১০ মে দিল্লির মদ নীতির সঙ্গে জড়িত মানি লন্ডারিং মামলায় জামিনে কারামুক্ত হন কেজরিওয়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park