1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির বনানীতে গ্যাসের চুলায় দগ্ধ ফিলিপাইনের নাগরিকের মৃত্যু ফ্রাঙ্কফুর্ট-বার্লিন-হামবুর্গে তীব্র প্রতিবাদ, ব্যাপক লুটপাট জামায়াতের সেই দুই নেতার রোকন পদ বাতিল জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতি ও সমন্বিত উদ্যোগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী বিক্ষোভ ইস্যুতে শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল, মন্ত্রীদের ডেকেছেন প্রধানমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে নাশকতা, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীসহ আটক ২৮

দুই ঘণ্টা পর চলাচল শুরু করেছে মেট্রোরেল

  • আপডেট সময় : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ২৭০ বার পঠিত

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে সোমবার (২৭ মে) সকাল থেকে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। তবে, দুই ঘণ্টার মধ্যে আবার চলাচল শুরু করেছে মেট্রোরেল।

মেট্রোরেল সূত্র গণমাধ্যমকে জানায়, মেট্রোরেল চলার জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দরকার। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে তা ব্যাহত হয়। তাই সোমবার (২৭ মে) সকাল সাতটা থেকে ৯টা পর্যন্ত মেট্রোরেলে যাত্রী পরিবহন বন্ধ ছিল। এসময় মেট্রো স্টেশনে যাওয়া সব যাত্রী ফিরে গেছেন।

এর আগে গত শনিবার (২৫ মে) সিগন্যালিং সিস্টেম ফেল করায় ১ ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল চলাচল।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ আবদুর রউফ বলেন, মেট্রোরেল চলাচলের জন্য যে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই রয়েছে টেকনিক্যাল কারণে সেটি ফল করেছিল। শেওড়াপাড়া থেকে বিজয় সরণি অংশে এই সমস্যা দেখা দেয়। যার ফলে এই সময়টা মেট্রোরেল চলাচল বন্ধ রাখতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park