1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

যুক্তরাষ্ট্রে ঝড়ের তাণ্ডবে অন্তত ১৫ জনের প্রাণহানি

  • আপডেট সময় : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ৬৫ বার পঠিত

যুক্তরাষ্ট্রের চার রাজ্যে প্রবল ঘূণিঝড়ে অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছেন। টেক্সাস, আরকানসাস, ওকলাহোমা ও কেনটাকি; এই চার প্রদেশে আহত হয়েছে আরও বেশ কয়েকজন। রবিবার (২৬ মে) আঘাত হানা টর্নেডো ও ঝড়ে এসব রাজ্যের বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। কয়েক হাজার ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনটি বলছে, শক্তিশালী টর্নেডোর আগাতে সবচেয়ে ক্ষয়ক্ষতি হয়েছে টেক্সাস রাজ্যে। কুক কাউন্টিতে একই পরিবারের তিনজনসহ অন্তত সাতজন নিহত হয়। আহত হয়েছে শতাধিক। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেছেন, তার রাজ্যের সমস্ত কাউন্টির এক তৃতীয়াংশের বেশি এলাকায় দুর্যোগ ঘোষণা করা হয়েছে।

ঝড়ের পর ভিডিও ফুটেজে দেখা গেছে, বিস্তীর্ণ এলাকার প্রায় ২০০টি ঘরবাড়ি ও ১২০টি অন্যান্য ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যানবাহনের ক্ষতি হয়েছে। গাছ উপড়ে পড়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত ২০ হাজার ঘরবাড়ি।

আরকানসাস রাজ্যে পাঁচজন নিহত হয়েছে। ঝড়ে গাছপালা উপড়ে এখানকার বেশিরভাগ রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায়, অন্ধকারে বসবাস করছেন অনেক মানুষ।

ঝড়ে ওকলাহোমায় দুইজন ও কেন্টাকিতে একজন নিহত হয়েছে। শনিবার রাতে শক্তিশালী টর্নেডো আঘাত হানে ওকলাহোমায়। রবিবার কেনটাকির লুইসভিলে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যায়। এতে গাছ ভেঙে একজন মারা যায়।

এছাড়া চলতি বছর ১ জুন থেকে যুক্তরাষ্ট্রের ওপর দিয়ে একাধিক আটলান্টিক হ্যারিকেন বয়ে যাবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park