রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি এয়ারলাইনসের একটি বিমানের এক নারী কেবিন ক্রুর কাছে প্রায় ২ কেজি সোনার বারসহ অলংকার উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ওই নারীকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। মঙ্গলবার (২৮ মে) রাতে এ ঘটনা ঘটে।
বুধবার (২৯ মে) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।
তিনি জানান, সৌদি আরবের রিয়াদ থেকে এসভি–৮০৪ ফ্লাইট মঙ্গলবার রাত ১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে ওই ফ্লাইটের কেবিন ক্রু রোকেয়া খাতুনকে তল্লাশি করে এনএসআই, কাস্টমস ও এপিবিএনের যৌথ দল। তল্লাশির সময় রোকেয়ার কাছ থেকে ১১টি সোনার বার, ৮টি সোনার চুড়ি ও ১টি সোনার চেইন উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব সোনার সম্মিলিত ওজন ১ কেজি ৯৭৯ গ্রাম।
Leave a Reply