1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

আমার একমাত্র দুঃখ জেনারেল বাজওয়াকে বিশ্বাস করা: ইমরান খান

  • আপডেট সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ১০৭ বার পঠিত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে বর্তমানে আদিয়ালা কারাগারে রয়েছেন। কারাগারে থেকে তৎকালীন সেনাপ্রধান জেনারেল (অব.) কামার জাভেদ বাজওয়াকে নিয়ে মুখ খুলেছেন।

বৃহস্পতিবার (৩০ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইমরান খান বলেন, জেনারেল বাজওয়াকে বিশ্বাস করাই ছিল আমার একমাত্র অনুসূচনার কারণ। সামরিক বাহিনীর প্রধান হিসেবে দ্বিতীয় দফায় নিজের মেয়াদ বাড়াতে মিথ্যা ও অলীক আখ্যান সাজিয়েছিলেন তিনি।

কারাগার থেকে আলজাজিরার সাংবাদিক মেহেদী হাসানকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরার খান এসব অভিযোগ করেন। সাক্ষাৎকারের জন্য কারাগারে লিখিত প্রশ্ন পাঠান তিনি। তবে সেখানে ইমরান খানকে পাল্টা প্রশ্ন করতে দেয়নি কারা কর্তৃপক্ষ। তার এ সাক্ষাৎকার বুধবার (২৯ মে) জেটিওতে প্রকাশ করা হয়েছে।

কারাজীবনের জন্য কাকে দায়ী করছেন এমন প্রশ্নের জবাবে ইমরান খান বলেন, জেনারেল বাজওয়াই আমার এ বন্দিদশা সাজিয়েছেন এটা আমি নিশ্চিত। এজন্য আমি তাকে ছাড়া আর কাউকে দায়ী করি না।

তিনি বলেন, বাজওয়া সূক্ষ্মভাবে এ পরিকল্পনা সাজানো ও বাস্তবায়নের কাজ করেছেন। তিনি নিজেকে প্রতারক হিসেবে উপস্থাপন করেছেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশৃঙ্খলার জন্য তিনি ভুয়া ও মিথ্যা আখ্যান সাজিয়েছেন। নিজের মেয়াদ বাড়ানোর জন্য এসব করেছেন তিনি। ইমরান খান ২০১৯ সালে অবসরের তিন মাস আগে জেনারেল বাজওয়ার মেয়াদ বাড়িয়েছিলেন। এরপর ২০২২ সালে বোল নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাজওয়ার মেয়াদ বৃদ্ধির অনুমোদন দিয়ে তিনি ভুল করেছিলেন।

সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, বাজওয়া গণতন্ত্র ও পাকিস্তানের ওপর তার কর্মকাণ্ডের ক্ষতিকর প্রভাবের বিষয়টি বুঝতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জড়িত কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাজওয়া একতরফাভাবে যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর কাছে আমার সম্পর্কে মিথ্যা গল্প সাজিয়েছেন। আমাকে মার্কিনবিরোধী বা তাদের সঙ্গে সম্পর্কে আগ্রহী না বলে তুলে ধরেছেন।

ইমরান খান বলেন, ক্ষমতার লিপ্সা তাকে বেপরোয়া করে তুলেছে। ব্যক্তিগত লোভ তাকে চীনা দোকানের ষাঁড়ে পরিণত করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park