1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিজেপির সদর দপ্তরে মোদির বিজয় উদযাপন

  • আপডেট সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৬৮ বার পঠিত

লোকসভা নির্বাচনের ফলাফলে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তার নেতৃত্বাধীন জোট এনডিএ এগিয়ে থাকায় জয় উদযাপন করতে নয়া দিল্লিতে বিজেপির সদর দপ্তরে গেছেন নরেন্দ্র মোদি। এ সময় তার জন্য অপেক্ষায় থাকা হাজার হাজার নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানায়। মোদিও হাত নেড়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজেপির সদর দপ্তরে মোদির সঙ্গে দলের সিনিয়র নেতাকর্মীসহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন। জয় উদযাপনের ফাঁকে বক্তৃদা দেন নরেন্দ্র মোদি। এ সময় তিনি বলেন, ১৯৬২ সালের পর এই প্রথম বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ টানা তৃতীয়বার ক্ষমতায় এসেছে। এজন্য তিনি জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।

মোদি তার বক্তৃতা শুরু করেন ‘জয় জগন্নাথ’ বলে। তিনি তার বক্তৃতায় বলেন, অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং সিকিমে কংগ্রেস ধরাসায়ী হয়েছে। কেরালাতে বিজেপি একটি আসন জিতেছে। এখানে আমাদের দলের নেতাকর্মীরা অনেক ত্যাগ স্বীকার করেছে।

মোদি বলেন, গত ১০ বছর ধরে আমরা জনগণকে দারিদ্রতা থেকে বের করে আনার চেষ্টা চালিয়েছি। এই চেষ্টা অব্যাহত থাকবে।

এদিকে মঙ্গলবার (০৪ জুন) লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু করে ভারতের নির্বাচন কমিশন। এ নির্বাচনের ফলাফলে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তাদের নেতৃত্বাধীন জোট এনডিএ ২৯৪টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া ২৩২টি আসনে জয় পেয়েছে। অন্যান্য দল ১৭টি আসনে জয় পেয়েছে।

ভারতের লোকসভার আসন সংখ্যা ৫৪৩টি। কোনো দলের একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ২৭২টি আসনে জয়ী হতে হবে। ২০১৯ এর লোকসভা নির্বাচনে বিজেপি একাই ৩০৩টি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠাতা পেয়েছিল।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park