1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

পুতিনের ভয়ংকর সতর্কবার্তা

  • আপডেট সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১৮৯ বার পঠিত

পশ্চিমাদের শায়েস্তা করতে বিশ্বজুড়ে তাদের বিভিন্ন স্থাপনায় হামলার জন্য বিভিন্ন দেশকে রাশিয়া অস্ত্র দিতে পারে বলে সতর্ক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে পশ্চিমাদের দূরপাল্লার অস্ত্র সরবরাহের সমালোচনা করে এই সতর্কবার্তা দেন তিনি। খবর বিবিসির।

সম্প্রতি যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ ইউক্রেনকে রাশিয়ার ভেতরে হামলা করতে তাদের অস্ত্র ব্যবহারে সবুজ সংকেত দিয়েছে। তবে পশ্চিমাদের এমন আচরণ ভালোভাবে নেয়নি মস্কো। পুতিনের ভাষায়, এই ধরনের পদক্ষেপ খুব গুরুতর সমস্যা ডেকে আনতে পারে।

রুশ প্রেসিডেন্ট বলেন, যদি কেউ মনে করে যে আমাদের ভূখণ্ডে আক্রমণ করার জন্য এবং আমাদের জন্য সমস্যা তৈরি করার জন্য কোনো যুদ্ধক্ষেত্রে এই ধরনের অস্ত্র সরবরাহ করা সম্ভব, তাহলে সেসব দেশের সংবেদনশীল স্থাপনায় হামলা হবে এমন অঞ্চলে একই ধরনের অস্ত্র সরবরাহ করার অধিকার কেন আমাদের নেই? এই ধরনের জবাব বিধ্বংসী হতে পারে। আমরা এটি সম্পর্কে চিন্তা-ভাবনা করব।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে সেনা পাঠান পুতিন। এরপর দুই বছর পার হয়ে তিন বছর চললেও এখনো ইউক্রেন যুদ্ধ থামার কোনো দৃশ্যমান লক্ষণ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park