1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারে বদ্ধপরিকর ইরান: পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১৮৯ বার পঠিত

মস্কো সফররত ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, তার দেশ রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক শক্তিশালী করতে বদ্ধপরিকর। তিনি গতকাল (সোমবার) মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সিনিয়র উপদেষ্টা ইগোর লেভিতিনের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান।

কানি বলেন, গতমাসে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি ও তার পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান উভয়ে রাশিয়ার সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক চেয়েছিলেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দু’দেশের স্বার্থ রক্ষাকারী কৌশলগত প্রকল্পগুলো বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের সকল সক্ষমতা ব্যবহার করব। সাক্ষাতে লেভিতিন ইরানের সাবেক প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর শাহাদাতের ঘটনায় পুনরায় শোক প্রকাশ করেন। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ইরানের সাবেক প্রেসিডেন্ট রাশিয়ার সঙ্গে যেসব চুক্তি করে গেছেন তার সবগুলো বাস্তবায়ন করা হবে।

রুশ প্রেসিডেন্টের উপদেষ্টা বলেন, তিনি যৌথ উদ্যোগে নেয়া প্রকল্পগুলো পরিদর্শন করতে শিগগিরই ইরান সফরে আসবেন।

ক্রমবিকাশমান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে আলী বাকেরি কানি বর্তমানে রাশিয়া সফরে রয়েছেন। ওই বৈঠকের অবকাশে তিনি রাশিয়া, চীন, ব্রাজিল ও বেলারুশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও সাক্ষাৎ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park