1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

শুরু হলো পবিত্র হজ

  • আপডেট সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১০৩ বার পঠিত

আরবি হিজরি ১৪৪৫ সনের জিলহজ মাসের ৮ তারিখ আজ। নিয়ম অনুযায়ী সৌদি আরবের মক্কা নগরীতে আজ শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা।

সৌদি গণমাধ্যম গলফ বলছে, স্থানীয় সময় শুক্রবার (১৪ জুন) সকাল থেকে সেলাইবিহীন দুই টুকরা সাদা কাপড় (ইহরামের পোশাক) গায়ে মিনায় পৌঁছান হজের উদ্দেশ্যে সারা বিশ্ব থেকে সৌদি আরবে আসা লাখো ধর্মপ্রাণ মুসলমান। মিনামুখী পুরো রাস্তায় ছিল হজযাত্রীদের স্রোত। বাসে, গাড়িতে এমনকি হেঁটেও মক্কা থেকে ৯ কিলোমিটার পথ পাড়ি দেন মুসল্লিরা।

প্রথা অনুযায়ী ৮ জিলহজ হজযাত্রীরা মিনায় অবস্থান করবেন। আগামীকাল ৯ জিলহজ ফজরের নামাজ আদায় করে প্রায় ১৪ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে যাবেন তারা। সেখানে সূর্যাস্ত পর্যন্ত সেখানে থাকবেন। এই দিনটাকে বলা হয় আরাফার দিন। এরপর প্রায় ৮ কিলোমিটার দূরে মুজদালিফায় গিয়ে রাত যাপন ও পাথর সংগ্রহ করবেন। ১০ জিলহজ ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে মিনায় ফিরে প্রতীকি শয়তানকে লক্ষ্য করে ছোট ছোট সাতটি নুড়ি পাথর নিক্ষেপ করবে হাজিরা।

পাথর নিক্ষেপ শেষে হাজিদের কোরবানি করবেন। কোরবানি শেষে হাজিরা (পুরুষ) তাদের মাথা মুণ্ডণ করবেন এবং ইহরামের কাপর খুলে ফেরবেন। এরপর তারা কাবা তাওয়াফ করতে মক্কায় চলে যাবেন। যা মূল তাওয়াফ হিসেবে পরিচিত। কাবায় সাত চক্কর দেওয়ার পাশাপাশি সাফা ও মারওয়া পাহাড়ে তারা সাতবার আসা যাওয়া করবেন। সবকিছু শেষ হওয়ার পর মিনায় তারা তাদের ক্যাম্পে ফিরে যাবেন।

হজের চতুর্থ ও পঞ্চম এ দুইদিনও প্রতীকি শয়তানকে লক্ষ্য করে পাথর ছুড়বেন হাজিরা। এই সময় প্রতীকি শয়তানের তিনটি স্তম্ভের প্রত্যেকটিতে সাতটি করে নুড়ি পাথর ছুড়বেন হাজিরা। এখানে আরও দুইদিন অবস্থান করবেন তারা।

মিনার আনুষ্ঠানিকতা শেষে হজযাত্রীরা মক্কায় ফিরে যাবেন এবং শেষবারের মতো কাবা তাওয়াফ করবেন। যা ‘বিদায়ী তাওয়াফ’ নামেও পরিচিত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park