1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বলিভিয়ায় সামরিক অভ্যুত্থানের চেষ্টা, সেনাপ্রধান গ্রেফতার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

সেনা অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হয়েছে বলিভিয়ায়। একে গণতন্ত্রের বিজয় উল্লেখ করে জনগণকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট লুইস আর্চি।
স্থানীয় সময় বুধবার (২৬ জুন) বিকালে অভ্যুত্থানের ডাকে সাড়া দেওয়া সেনারা ট্যাংক নিয়ে প্রেসিডেন্টের বাসভবনের চত্ত্বরে দরজা ভেঙে ঢুকে পড়ে। রাজধানী লা পাজে গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনার সামনে অবস্থান নেয় সেনারা। অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়ে রাজপথে নেমে আসে শ্রমিক সংগঠনগুলো।

আন্তর্জাতিকভাবেও শক্ত সমর্থন না পাওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই সেনাদের ব্যারাকে ফিরে যাওয়ার আহ্বান জানান তৎকালিন সেনাপ্রধান জেনারেল জুয়ান জুনিগা। পরে তাকে গ্রেফতার করে জেনারেল উইলসন সানচেজকে তার স্থলাভিষিক্ত করা হয়। পরে জাতির উদ্দেশ্যে ভাষণে জনগণকে ধন্যবাদ জানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে আশ্বস্ত করেন প্রেসিডেন্ট আর্চি।

২০২০ সালে ক্ষমতায় আসা আর্চি রাজনৈতিক প্রতিপক্ষ দমনের পথে হাঁটতে থাকায় বাম ও ডানপন্থি দলগুলোর সাথে দূরত্ব তৈরি হয়। তার নেতৃত্বে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা বাড়ার পাশাপাশি কমেছে বৈদেশিক মূদ্রার রিজার্ভ, বেড়েছে জ্বালানির দাম। যুক্তরাষ্ট্রের শত্রু রাশিয়া, চীন, সিরিয়া, ভেনিজুয়েলার সাথে শক্ত কূটনৈতিক সম্পর্ক আছে বলিভিয়ার।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park