1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ইরানের প্রেসিডেন্ট নির্বাচন: ফলাফল ঘোষণা হতে পারে আজ

  • আপডেট সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১২০ বার পঠিত

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন। শুক্রবার (২৮ জুন) স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হওয়া এই ভোট চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ফলাফল ঘোষণা হতে পারে আজ।
নিয়ম অনুযায়ী, ইরানে আগামী বছরের জুনে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হওয়ার কথা ছিল। কিন্তু গেলো ১৯ মে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত হন। এরপর প্রেসিডেন্ট পদটি শূন্য হওয়ায় আগাম নির্বাচন হয়।

বিশ্লেষকেরা এবারের নির্বাচনকে ত্রিমুখী লড়াই হিসেবে দেখছেন। নির্বাচনে দুজন কট্টরপন্থী রক্ষণশীল প্রার্থী হলেন ইরানের পরমাণু চুক্তির মধ্যস্থতাকারী জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা সাইদ জালিলি ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তাদের সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ানের। এছাড়া ধর্মীয় নেতা ও নিরাপত্তা কর্মকর্তা মোস্তফা পুরমোহাম্মদি নির্বাচনে চতুর্থ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park