1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ট্রাম্পের ওপর হামলায় শেখ হাসিনাসহ বিশ্ব নেতাদের নিন্দা

  • আপডেট সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৭৭ বার পঠিত

নির্বাচনি জনসভায় বক্তৃতা দেওয়ার সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারা। শনিবারের ওই হামলার নিন্দা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসসহ বিশ্ব নেতারা।
আমেরিকাকে গণতান্ত্রিক রাষ্ট্র উল্লেখ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এ ধরনের একটি রাষ্ট্রে একজন প্রেসিডেন্ট প্রার্থীর ওপর এমন হামলা দুঃখজনক। তিনি বলেন, আমরা অবশ্যই তার ওপর এই ধরনের হামলার নিন্দা জানাচ্ছি। আমেরিকা সব সময় তাদের গণতন্ত্র নিয়ে গর্ববোধ করে। প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন, আমেরিকার মতো সভ্য দেশ ও গণতান্ত্রিক দেশে কীভাবে একজন প্রেসিডেন্ট প্রার্থী ও আমেরিকার সাবেক প্রেসিডেন্টের ওপর এমন হামলা হলো?

এদিকে, ডোনাল্ড ট্রাম্পের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘চীন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গুলিবিদ্ধ হওয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।’

জাতিসংঘ প্রধান অ্যান্তোনিও গুতেরেস ডোনাল্ড ট্রাম্পকে হত্যা প্রচেষ্টা চালানোর ‘দ্ব্যর্থহীনভাবে’ নিন্দা জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুজারিক এক বিবৃতিতে বলেন, ‘গুতেরেস দ্ব্যর্থহীনভাবে রাজনৈতিক সহিংসতার এমন কাজের নিন্দা করেন। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করে তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।’

ঘটনার নিন্দা জানিয়ে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, ‘গণতন্ত্রকে চ্যালেঞ্জ করে এমন যে কোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেন, আমাদের সমাজে কোনো প্রকার রাজনৈতিক সহিংসতার স্থান নেই। হামলার ঘটনার নিন্দা জানিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলেন, হামলার এ ঘটনা ছিল উদ্বেগজনক।

হামলার ঘটনার ভিডিও দেখে অসুস্থ বোধ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেন, ‘রাজনৈতিক সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়।’

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ট্রাম্পের ওপর গুলির এ ঘটনাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন। ঘটনার নিন্দা জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও। ট্রাম্পকে বন্ধু বলে অভিহিত করে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এছাড়াও এ হামলার ঘটনায় নিন্দা ও দুঃখ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়া, ইতালি, কানাডা, হাঙ্গেরি, ভেনেজুয়েলাসহ বিভিন্ন দেশের নেতারা। সূত্র: বিবিসি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park