1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

শাহবাগ অভিমুখে ছাত্র-জনতার ঢল

  • আপডেট সময় : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ২৫০ বার পঠিত

রাজধানী ঢাকার রাস্তায় রাস্তায় ছাত্র-জনতার ঢল নেমেছে। লাখ লাখ মানুষের মিছিলে যেন মিছিলের নগরীতে মুখরিত হয়ে উঠেছে রাজপথ।

সোমবার (৫ আগস্ট) সকালে যাত্রাবাড়ী, কেন্দ্রীয় শহীদ মিনার, বাড্ডা, উত্তরা, মিরপুরসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভের খবর পাওয়া যায়।

পরে বেলা বাড়তে থাকলে মিছিল নিয়ে মানুষ শাহবাগমুখী হন। অবশ্য খবর আসে, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতির উদ্দেশে বক্তব্য দেবেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে বিষয়টি জানানো হয়। তারা বলেছে, সে সময় পর্যন্ত জনসাধারণকে সহিংসতা পরিহার করে ধৈর্য ধারণ করার অনুরোধ করা হলো।

দেড়টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেটও চালু করা হয়, যা সকালে বন্ধ করা হয়েছিল। মোবাইল ইন্টারনেটও চালুর নির্দেশনা দেওয়া হয়েছে বলে বেলা পৌনে দুইটার দিকে জানা যায়।

বেলা পৌনে ২টায় রাজধানীর শাহবাগে থাকা প্রথম আলোর প্রতিবেদক জানান, শাহবাগে হাজার হাজার মানুষ অবস্থান নিয়েছেন। বিভিন্ন জায়গা থেকে সেখানে মানুষ আসছেন। সবাই স্লোগান দিচ্ছেন।

মিরপুরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন। মিরপুরের পল্লবী, ১১ ও ১১ নম্বর থেকে মিছিল নিয়ে মানুষ ১০ নম্বর সেকশনে জড়ো হন। সেখান থেকে তাঁরা আগারগাঁওয়ের দিকে রওনা দিয়েছেন।

রাজধানীর উত্তরা থেকে বনানী অভিমুখে আগিয়ে আসছেন আন্দোলনকারীদের একটি দল। সেখানে থাকা প্রথম আলোর প্রতিবেদক জানিয়েছেন, শিক্ষার্থী-অভিভাবক ছাড়াও স্থানীয় মানুষ রয়েছে ওই দলে। তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন। বিক্ষোভকারীরা বেলা দেড়টার দিকে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পার হয়ে সামনের দিকে যাচ্ছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park