ইউক্রেনে রাশিয়ার হামলার দায়ে রাশিয়ার লেনদেনের ওপর আরোপিত ডলার ও ইউরোর নিষেধাজ্ঞা থাকার পরও ২.৩ বিলিয়ন ডলার রাশিয়ায় পৌঁছেছে।
২০২২ সালের মার্চ মাসে রাশিয়ার লেনদেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ায় লেনদেনের ক্ষেত্রে ডলার ও ইউরো নিষিদ্ধ হওয়ার পরও ২.৩ বিলিয়ন ডলার দেশটিতে এসেছে। রয়টার্স ২০২২ সালের মার্চ থেকে ২০২৩ সালের ডিসেম্বর মাস পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে।
বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের যাচাই বাছাই করে প্রতিবেদনে উল্লেখ করা হয়, সংযুক্ত আরব আমিরাত, তুরস্কসহ বেশ কয়েকটি দেশ থেকে ডলার রাশিয়ায় এসেছে। কেননা, রাশিয়ার সাথে তারা বাণিজ্য করতে পারবে কি পারবে না এই বিষয়ে ওই দেশগুলোর ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপিত হয়নি।
নিজেদের অর্থনীতি কে রক্ষা করতে আগে থেকেই সজাগ ছিলো রাশিয়া। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে সাথে সাথেই পদক্ষেপ নিয়েছিল রাশিয়া। নিষেধাজ্ঞা জারির পরপরই এক বিবৃতির মাধ্যমে মার্কিন ডলার ও ইউরোভিত্তিক সম্পদের লেনদেন ও নিষ্পত্তি স্থগিত করেছিল দেশটির কেন্দ্রীয় ব্যাংক।
তবে এত সহজেই ছাড় দিতে মোটেও রাজি নয় যুক্তরাষ্ট্র। রাশিয়া যাতে নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে না পারে সেজন্য ২০২৩ সাল থেকেই তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশের কোম্পানিগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া তবে স্বল্প মাত্রায় আমাদানি, দেশীয় সঞ্চয় ও বিশেষ করে বিদেশ ভ্রমণের জন্য এখনো রুশ ব্যক্তিদের কাছে ডলার একটি নির্ভরযোগ্য মুদ্রা।
Leave a Reply