1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

‘শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্র দায়ী: ‘হাস্যকর ও সম্পূর্ণ মিথ্যা’

  • আপডেট সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ২৫২ বার পঠিত

শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রকে দায়ী করার বিষয়টিকে হাস্যকর ও সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার (১৩ আগস্ট) নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্নের জবাবে এই প্রতিক্রিয়া দেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপ-মুখপাত্র ভেদান্ত প্যাটেল।
ছাত্র-জনতার আন্দোলনে ইন্ধন দিয়ে শেখ হাসিনার পতনে মার্কিন ভূমিকার অভিযোগ নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ভেদান্ত প্যাটেল বলেন, এটা হাস্যকর। গুজবের দিকে ইঙ্গিত করে তিনি জানান, ডিজিটাল ব্যবস্থাপনায় তথ্যের সত্যতা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

গণবিক্ষোভের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেয়ার পর থেকেই এর পেছনে যুক্তরাষ্ট্রের ইন্ধনের অভিযোগ তুলে আসছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

ভেদান্ত প্যাটেল বলেন, শেখ হাসিনার পদত্যাগের সঙ্গে আমেরিকা জড়িত ছি- এমন ধারণা একেবারেই মিথ্যা। আমরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রচুর বিভ্রান্তিকর তথ্য দেখেছি। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরা দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সঠিক তথ্য জোরদার করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park