২৪ ঘন্টার ব্যবধানে ফের খাগড়াছড়িতে বন্যা দেখা দিয়েছে। পৌর এলাকাসহ জেলা সদরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পৌর বাস টার্মিনাল তলিয়ে গেছে। পুরো জেলায় ৯৮টি আশ্রয়কেন্দ্র খোলা রয়েছে।
পৌরসভার গঞ্জপাড়া, অপর্ণা চৌধুরী পাড়া, রাজ্যমনি পাড়া, কালাডেবা, বটতলী, ফুটবিল, শান্তিনগর, স্বনিবর,মুসলিম, বাসটার্মিনাল,ফায়ার সার্ভিস এলাকা পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে। কেবল খাগড়াছড়ি সদরে প্রায় ৩ হাজারের মতো পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। ইতিমধ্যে অনেকেই আশ্রয় কেন্দ্রে উঠেছেন।
খাগড়াছড়ি সদরই নয়; পানছড়ি,দীঘিনালা, মাটিরাঙা, গুইমারা ও রামগড় উপজেলার অধিকাংশ এলাকার নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। চেঙ্গী, মাইনী ও ফেনী নদীতে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান জানান, খাগড়াছড়ি পৌরসভায় ১৮টিসহ পুরো জেলায় ৯৮টি আশ্রয়কেন্দ্র খোলা রাখা হয়েছে। আশ্রিতদের জন্য শুকনা খাবারের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে সড়ক তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ির সাথে দীঘিনালা এবং রাঙ্গামাটির লংগদু ও বাঘাইছড়ির সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এ নিয়ে তিন মাসের ব্যবধানে পাচ দফা বন্যা হলো খাগড়াছড়িতে।
Leave a Reply