1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মোদি-বাইডেনের ফোনালাপে বাংলাদেশ প্রসঙ্গ, অবশেষে হোয়াইট হাউজের স্বীকারোক্তি

  • আপডেট সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭১ বার পঠিত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ফোনালাপে বাংলাদেশ প্রসঙ্গে কথা হওয়ার বিষয়টি অবশেষে স্বীকার করেছে হোয়াইট হাউজ। বলা হয়েছে, বাংলাদেশ নিয়ে অব্যাহত উদ্বেগে আগেই বিষয়টি স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

হোয়াইট হাউজের নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি। প্রেসিডেন্ট বাইডেনের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোনালাপে বাংলাদেশ নিয়ে কথা হলেও তা হোয়াইট হাউজের আনুষ্ঠানিক বিবৃতিতে না থাকার জেরে এ বিষয়ে জানতে চেয়েছিলেন প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার সাংবাদিক ললিত কে ঝা।

জবাবে কিরবি জানান, বাংলাদেশের মানুষের নিরাপত্তা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রেসিডেন্ট বাইডেন। গণবিক্ষোভের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনার ভারতে পালানোর পর ২৬ আগস্ট আলোচিত ফোনালাপ শেষে সামাজিক মাধ্যম এক্সে স্ট্যাটাস দিয়েছিলেন মোদি।
বলেছিলেন, বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফেরানোর প্রয়োজনীয়তায় জোর দিয়েছেন বাইডেনও। কথা হয়েছে বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে।

হোয়াইট হাউজের বিবৃতিতে ইউক্রেন ও ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিয়ে ফোনালাপের কথা জানানো হলেও ছিলো না বাংলাদেশ প্রসঙ্গ। যা ভারতকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park