1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

থমথমে আশুলিয়া, কঠোর নিরাপত্তায় খুললো কারখানা

  • আপডেট সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৬ বার পঠিত

শিল্পাঞ্চল আশুলিয়ার পরিবেশ আজও থমথমে। যৌথবাহিনীর কঠোর প্রহরায় কিছু কারখানায় কাজ চললেও বন্ধ রয়েছে অনেকগুলো কারখানা। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে মাইকিং করে বেশ কিছু কারখানা বন্ধের ঘোষণা দিয়েছেন মালিকপক্ষ। তবে, কঠোর নিরাপত্তায় খুলেছে কিছু কারখানা।

এর আগে রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে বিভিন্ন কারখানায় শ্রমিকরা ঢোকার পর নানা অজুহাতে কাজ বন্ধ রাখে এবং কয়েকটি কারখানায় হামলা ও ভাংচুর করে। এ ঘটনায় মালিকপক্ষ নিজেদের ক্ষয়ক্ষতি এড়াতে আতঙ্কিত হয়েই এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

এদিকে, সাভার ও আশুলিয়া কেন্দ্রীক কারখানাগুলোতে নানামুখী উদ্যোগেও থামছে না শ্রমিক অসন্তোষ। এরই ধারাবাহিকতায় সম্প্রতি কয়েকটি পোশাক কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাট হয়েছে। এ পরিস্থিতিতে রবিবার ওই এলাকার ৪৫টি কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে মালিক কর্তৃপক্ষ। শিল্পাঞ্চলে মোতায়েন রয়েছে যৌথবাহিনীর বিপুল সংখ্যক সদস্য।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park