বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৮ জনের বিরুদ্ধে দায়ের হওয়া নাইকো দুর্নীতি মামলার শুনানি আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর)। মামলায় তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষের সব সাক্ষীকে আজ আদালতে হাজির হওয়ার নির্দেশনা দিয়েছে আদালত।
গত ৮ সেপ্টেম্বর খালেদা জিয়ার আইনজীবী সাক্ষীদের জবানবন্দি বন্ধের আবেদন করলে ঢাকার বিশেষ জজ আদালত ৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ আদেশ দেন। এর আগে গত তিন দিন শুনানিতে প্রসিকিউশন কোনো সাক্ষীকে হাজির করতে পারেনি। তাই সাক্ষীদের জবানবন্দি রেকর্ড বন্ধের প্রয়োজন বলে মনে করেন খালেদা জিয়ার আইনজীবী জাকির হোসেন।
২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানার খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। মামলা তদন্তের পর ২০০৮ সালে ৫ মে খালেদা জিয়াসহ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।
Leave a Reply