1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

প্রবাসী সাংবাদিক আহমদ নূরকে হত্যার হুমকি দিয়ে চিঠি

  • আপডেট সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

যুক্তরাজ্যে অবস্থানরত সাংবাদিক আহমদ নূরকে (৩০) হত্যার হুমকি দিয়ে তার বাড়ির ঠিকানায় চিঠি দিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার (১৮ সেপ্টেম্বর) তার বাবা আনিছ আলী পোস্ট অফিসের মাধ্যমে হুমকির এ চিঠি পান।

আনিছ আলী জানান, বুধবার দুপুরে পোস্ট অফিস থেকে বাড়িতে চিঠি পৌঁছে দেওয়া হয়। খাম খুলে হত্যার হুমকির চিঠি পাওয়া যায়। সঙ্গে হুমকিদাতারা এক টুকরো কাফনের কাপড়ও পাঠায়।

বিদেশে অবস্থান করে দেশ বিরোধী অপপ্রচারমূলক কর্মকাণ্ড বন্ধ না করলে তাকে হত্যা করা হবে বলে এ হুমকি দেওয়া হয়। তবে চিঠিটি কে বা কারা পাঠিয়েছে তা জানা যায়নি।

আহমদ নূরের বাড়ি সিলেটের জালালাবাদ থানা এলাকার কালারুকা গ্রামে।তিনি ঢাকার স্টামফোর্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের গণযোগাযোগ ও সাংবাদিকার বিভাগ থেকে স্নাতক শেষ করে ঢাকায় সাংবাদিকতা শুরু করেন। ছাত্র অবস্থায় তিনি দৈনিক যুগান্তর ও আলোকিত বাংলাদেশ পত্রিকায় কন্ট্রিবিউটর হিসেবে কাজ করনে। তিনি ২০১৬ সাল কে ২০১৮ সাল পর্যন্ত অনলাইন গণমাধ্যম রাইজিংবিডিতে সেখানে স্টাফ রিপোর্টার এবং পরে ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ডেপুটি চিফ রিপোর্টারের দায়িত্ব পালন করেন। ২০২১ সালে তিনি নাগরিক টিভিে যুক্ত হওয়ার এক মাস পর উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্যে চলে যান।

আমদ নূর এর বাবা জানান এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি করে গেলে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়নি। এ কারণে তারা আতঙ্কের মধ্যে রয়েছেন।

যোগাযোগ করা হলে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। চিঠিটি ঢাকা থেকে এসছে। থবে কারা পাঠিয়েছে সেটি খুজে পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park