নতুন আরেক হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, দীপু মনি ও জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার দেখিয়েছে আদালত। রাজধানীর বাড্ডা থানায় হাফিজুল হত্যা মামলায় তাদের আসামি করা হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঢাকার সিএমএম আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং শেখ হাসিনার বেসরকারি শিল্প উপদেষ্টা সালমান এফ রহমানকে আদালতে হাজির করে পুলিশ। বাড্ডা থানায় হাফিজুল হত্যা মামলায় তাদের আসামি করতে আদালতে আবেদন করে পুলিশ।
চার জন্যের মধ্যে আনিসুল হক ও সালমান এফ রহমান নিউমার্কেট থানার হত্যা মামলার আসামি হয়ে কয়েকদফা পুলিশ হেফাজতে ছিলেন।
এদিকে, শিক্ষার্থী হত্যার অভিযোগে দীপু মনি ও জুনায়েদ আহমেদ পলকেও রাজধানীর তেজগাঁও থানা পুলিশ কয়েকদফা রিমান্ডে নেয়। এই চার জনকে পুলিশ হেফাজতে নেয়ার আবেদন ও জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠিয়ে দিয়েছেন আদালত। একই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাংবাদিক মোজাম্মেল বাবুকেও।
Leave a Reply