1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিনে শোভাযাত্রায় বাধা, দৌড়ে পালাল ছাত্রলীগ নেতারা

  • আপডেট সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৮ বার পঠিত

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জে ছাত্রলীগের শোভাযাত্রায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় শোভাযাত্রায় অংশ নেওয়া অনেক নেতাকে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়।

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জ সদরের সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান সাংবাদিকদের জানান, গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শোভাযাত্রা বের করে সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগ।

এ সময় শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস ঘুরে সড়কে বের হতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে শোভাযাত্রা করতে পারেনি ছাত্রলীগ। শোভাযাত্রায় অংশ নেওয়া অনেকেই গ্রেপ্তার এড়াতে দৌড়ে পালিয়ে যায়।
তিনি আরো বলেন, ছাত্রলীগের নেতার্মীদের ছত্রভঙ্গ করা হয়নি।

সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি ও যানবাহন ভাঙচুর করতে পারে এমন আশঙ্কা থেকে শোভাযাত্রায় বাধা দেওয়া হয়েছে।
এর আগে কলেজ ক্যাম্পাসে শহীদ মিনার চত্বরে কেক কেটে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন পালন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য সুশান্ত কুমার বিশ্বাস, রিয়াজুল করিম রিয়াজ, পৌর ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য হিমেল আহম্মেদ, কাজী অপু, সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য কাজী মো. বাপ্পি, ছাত্রলীগ নেতা কাজী সাকিব, অন্তর মোল্লা, নাসিম শেখ উপস্থিত ছিলেন।

সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য সুশান্ত কুমার বিশ্বাস সাংবাদিকদের বলেন, আজ আমাদের দেশরত্ন শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষে সরকারি বঙ্গবন্ধু কলেজ, সদর উপজেলা ও পৌর ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতারা আনন্দমিছিল ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে।

তখন পুলিশ প্রশাসন আমাদের বাধা দেয়, যেন আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে না পারি। আমরা আনন্দ মিছিল করতে গেলে তা বানচাল করতে পুলিশ আমাদের বাধা দেয়। আমাদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এস এম নজরুল ইসলাম মুঠোফোনে জানিয়েছেন, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়েছে। এ ছাড়া সন্ধ্যায় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এদিকে জেলার অন্য উপজেলাগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ব্যাপক পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park