1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

জাতিসংঘ মহাসচিবের ইসরাইল সফরে নিষেধাজ্ঞা, আপত্তি যুক্তরাষ্ট্রের

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১১৫ বার পঠিত

জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেসের ওপর ইসরাইলের ভ্রমণ নিষেধাজ্ঞায় আপত্তি জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আর প্রতিশোধ নিতে ইরানের পরমাণু স্থাপনায় ইসরাইল হামলা চালালে সমর্থন দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানান, জাতিসংঘ মহাসচিবের বিরুদ্ধে ইসরাইলের পদক্ষেপটি কোনোভাবেই ফলপ্রসু মনে করে না যুক্তরাষ্ট্র। সুনির্দিষ্টভাবে বলতে গেলে গাজায় জাতিসংঘের কার্যক্রম অব্যাহত রাখা অত্যন্ত জরুরি। নিরাপত্তা ও স্থিতিশিলতার দিকে দেখলে জাতিসংঘ চমৎকার কাজ করছে বলেও মন্তব্য করেন মিলার।

বুধবার গুতেরেসের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে ইসরাইল। গুতেরেসের বিরুদ্ধে অভিযোগ, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে স্পষ্ট ভাষায় নিন্দা জানাননি জাতিসংঘ মহাসচিব।

এদিকে, ইরানে পাল্টা হামলা চালাতে গিয়ে কোনো পারমাণবিক স্থাপনা আক্রান্ত হলে তাতে সমর্থন দেয়া হবে না বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। পাশাপাশি তেল আবিবকে আশ্বস্তও করেছেন তিনি।

তিনি বলেছেন, ইসরাইলের পাল্টা হামলায় আপত্তি নেই ফ্রান্স, জার্মানিসহ জি-সেভেন জোটের নেতাদের। তবে, জবাবটি হতে হবে সঙ্গতিপূর্ণ। গত পহেলা অক্টোবর ইসরাইলে হামলার পর ইরানের পারামাণবিক স্থাপনায় হামলার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park