যাত্রাবাড়ী ও লক্ষ্মীপুরে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জাতীয় নাগরিক কমিটি অভিযোগ দাখিল করেছে । আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে এ অভিযোগ দাখিল করে জাতীয় নাগরিক কমিটি।
রাজধানীর চানখারপুলে স্কুলছাত্র আনাস হত্যার ঘটনায় বুধবার (২ অক্টোবর) শেখ হাসিনাসহ ২৫ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়।নিহত আনাসের পরিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বরাবর এ অভিযোগ দাখিল করেন ।
এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা ও গণহত্যার মোট ৩১টি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। এগুলোর মধ্যে ১৩টি চিফ প্রসিকিউটর বরাবর জমা দেয়া হয়েছে। তদন্ত সংস্থায় দাখিল করা হয়েছে বাকিগুলো।
Leave a Reply