1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

কাঁচা মরিচের দামের ঝালে দিশেহারা ক্রেতারা

  • আপডেট সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২০১ বার পঠিত

কাঁচা মরিচের দামের ঝালে দিশেহারা ক্রেতারা। কেজিতে ১৬০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৬০ টাকায়। বন্যার অজুহাতে বেড়েছে বেশিরভাগ সবজির দাম। কেজিতে ৪০০ থেকে ৫০০ টাকা বেড়েছে ইলিশের দাম। ডিমের দামও বাড়তি ডজনে ১০ টাকা। ডাল ও ভোজ্যতেলের সরবরাহ কমার অজুহাতে ঊর্ধ্বমুখী পণ্য দুটির দাম।

দেশের উত্তরাঞ্চলে বন্যার প্রভাব পরেছে রাজধানীর কাঁচাবাজারে। সরবরাহ কমার অজুহাতে ২০০ টাকা কেজির কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩৬০ টাকায়। একই যুক্তিতে পটল, দুন্দুল, করলার মতো সবজিগুলোর দাম কেজিতে ১০ টাকা বেড়েছে বলে জানান বিক্রেতারা। ক্রেতারা বলছেন বাজার তদারকির অভাবেই বাড়ছে পণ্যের দাম।

ডিমের দামে অস্থিরতা লেগেই আছে। নতুন করে ডজনে বেড়েছে ১০ টাকা। পাইকারি পর্যায়ে ১৬৫ টাকা বিক্রি হলেও খুচরা বাজারে কিনতে গুনতে হচ্ছে ১৭৫ থেকে ১৮০ টাকা। ব্রয়লার মুরগি ১০ টাকা বেড়ে ১৯০ টাকা কেজি এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৬০ টাকা কেজিতে।

মধ্যবিত্তের নাগালের বাইরে ইলিশ। কেজিতে ৫শ টাকা পর্যন্ত বেড়ে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৯০০ থেকে ২০০০ টাকা। বিক্রেতারা অন্যান্য মাছের দর কমার কথা বললেও ক্রেতারা বলছেন উল্টা কথা।

ভোজ্যতেলের সরবরাহ ঠিক না থাকায় ২০ টাকা বেড়ে ৫ লিটার তেল বিক্রি হচ্ছে ৭৯০ থেকে ৮১০ টাকা। বেড়েছে ডালের দামও।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park