1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ফ্ল্যাটের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরেই হত্যাকাণ্ডের শিকার তামিম

  • আপডেট সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৬৫ বার পঠিত

ফ্ল্যাটের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরেই হত্যাকাণ্ডের শিকার হন দীপ্ত টিভির কর্মকর্তা তামিম। ঘটনার সাথে বিএনপি নেতা শেখ রবিউল আলম ও মাদকদ্রব্যের উপ-পরিচালক মামুনের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। জমির মালিককে ফ্ল্যাট বুঝিয়ে না দিয়ে মামুনের কাছে তা বিক্রি করে দিয়েছিলো প্লিজেন্ট প্রোপার্টিজ। পাঁচ আসামিকে গ্রেফতারের পর এমন তথ্য দিয়েছে তেজগাওয়ের ডিসি রুহুল কবির খান।

রাজধানীর হাতিরঝিল মহানগর প্রজেক্টের এই ফ্ল্যাটটি দখলের জেরে দীপ্ত টিভির কর্মকর্তা তানজিল ইসলাম জাহান তামিমকে নির্মমভাবে হত্যা করা হয়।

তামিম হত্যার ঘটনায় ডেভেলপার কোম্পানী প্লিজেন্ট প্রোপার্টিজ লিমিটেড এর এমডি মির্জা আব্দুল লতিফসহ পাঁচজনকে রাজধানী থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে দু’জন ডেভেলপার কোম্পানীর আর বাকী তিনজন হলো মাদকদ্রব্যের উপ-পরিচালক মামুনের ভাড়াটে সন্ত্রাসী, দাবি পুলিশের।

শুক্রবার সকালে মিন্টোরোডে মিডিয়া সেন্টারে তেজগাঁও বিভাগের ডিসি রুহুল কবির খান হত্যাকাণ্ডের কারণ তুলে ধরেন, জানান বিএনপি নেতা শেখ রবিউল আলমের সম্পৃক্ততা মিলেছে এ হত্যাকাণ্ডে।

হত্যার ঘটনায় ভাড়াটে সন্ত্রাসী নিয়োগ দিয়েছিলো মাদকদ্রব্যের উপ-পরিচালক মামুন।

ফ্ল্যাট নিয়ে দন্দ্বের ঘটনায় তামিমের বাবা সুলতান আহমেদ হাতিরঝিল থানায় অভিযোগ করলেও কোন ব্যবস্থা না নেয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলামকে ক্লোজড করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park