1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মোহাম্মদপুরে ডাকাতিতে আইনশৃঙ্খলা বাহিনীর চাকরিচ্যুত ৫ সদস্য

  • আপডেট সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৬৮ বার পঠিত

সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে রাজধানীর মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় গ্রেফতার আটজনের মধ্যে পাঁচজন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর চাকরিচ্যুত সদস্য বলে জানিয়েছে র‌্যাব। বাকি তিনজন বেসামরিক নাগরিক। রবিবার (১৩ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে একথা জানায় র‌্যাব মুখপাত্র লে. কর্ণেল মুনীম ফেরদৌস।

মুনীম ফেরদৌস জানান, গেলো শুক্রবার গভীর রাতে মোহাম্মদপুরে তিন রাস্তা মোড়ের কাছে একটি বাড়িতে সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করে। তারা ওই বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সিড়ি বেয়ে তারা ওপরে উঠে, এ সময় তাদের মুখে মাস্ক ছিল। ডাকাতির ঘটনায় শনিবার মোহাম্মদপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। সেখানে ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এরপর অভিযানে নেমে আটজনকে গ্রেফতার করে র‌্যাব।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park