নিত্যপণ্যের দাম কিছুতেই যেন নাগালে আসছে না। সাধারণ মানুষকে বাজারে গিয়ে রীতিমত হিমশিম খেতে হচ্ছে।
আজ শুক্রবার (১৮ অক্টোবর) বিভাগীয় জেলা শহরগুলোর কাঁচা বাজার ঘুরে দেখা যায়, পেঁপে ছাড়া ৫০ টাকার নিচে মিলছে না কোন সবজিই। রকম ভেদে ৫৫ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি আলু।
লাউ, কুমড়ার দরও আটকে আছে ৬০ থেকে ৭০ এর মধ্যে। জাত ভেদে বেগুন কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা পর্যন্ত। ২৬০ থেকে ২৮০ টাকা দর হাঁকা হচ্ছে টমেটোর।
আবারও কিছু বাজারে ৪শ’ টাকা ছাড়িয়েছে কাঁচা মরিচের কেজি। তবে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি না হলেও গত কদিনের তুলনায় কমেছে ডিমের দাম।
ডিম ১২ টাকা ৬০ পয়সা করে পাইকারি বাজারগুলোতে বিক্রি হলেও মুদি দোকানে খুচরা মূল্যে প্রতি পিস ডিম পাওয়া যাচ্ছে ১৩ থেকে ১৪ টাকায়।
Leave a Reply