1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিচারপতি অপসারণ হবে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের মাধ্যমে

  • আপডেট সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৫৩ বার পঠিত

বিচারপতি অপসারণ হবে সুপ্রিম জুড়িসিয়াল কাউন্সিলের মাধ্যমে;ষোড়শ সংশোধনী অবৈধই থাকবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।

সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে আপিল বিভাগের দেয়া রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন শুনানি শেষে আপিল বিভাগে এই রায় দিয়েছেন।

এর আগে সকাল সাড়ে নটার দিকে আপিল বিভাগের পুর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শুরু হয়। বিচারপতিদের অপসারণ-সম্পর্কিত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেশের সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছিলেন, তা রিভিউ বা পুনর্বিবেচনার আবেদন করেছিল বিগত সরকার-যার ওপরই শুনানি হলো।

সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী পাশ করে আওয়ামী লীগ সরকার। এ সংশোধনীর বিরুদ্ধে একই বছরের ৫ নভেম্বর ৯ আইনজীবী হাইকোর্টে রিট করেন। সে রিটের চূড়ান্ত শুনানি শেষে ২০১৬ সালের ৫ মে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্টের বিশেষ বেঞ্চ। রায়টি বহাল থাকে আপিল বিভাগেও। এরপর বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফেরাতে রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করে রাষ্ট্রপক্ষ।

সম্প্রতি হাইকোর্ট বিভাগের বিতর্কিত বিচারপতিদের অপসারণের দাবি উঠলে আওয়ামী লীগ সরকারের আমলে করা রিভিউ আবেদন নিষ্পত্তির উদ্যোগ নেয়া হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park