1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সীমান্ত অচলাবস্থার অবসানে অবশেষে ভারত-চীনের চুক্তি

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৬২ বার পঠিত

ভারত ও চীন চার বছরের সামরিক অবস্থানের অবসান ঘটাতে বিতর্কিত সীমান্তে টহল দেয়ার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সোমবার (২১ অক্টোবর) বলেছেন, এই চুক্তির মাধ্যমে এশিয়ান জায়ান্টদের মধ্যে উন্নত রাজনৈতিক ও ব্যবসায়িক সম্পর্কের পথ প্রশস্ত হবে।
আগামী ২২-২৪ অক্টোবর ব্রিকস আঞ্চলিক শীর্ষ সম্মেলনের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাশিয়া সফরের প্রাক্কালে এই খবর সামনে এলো। সফরকালে মোদি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করতে পারেন বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা।

সোমবার প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) নিয়ে ভারত ও চীনের মধ্যে উত্তেজনা প্রশমিত হওয়ার বার্তা দিয়ে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি জানান, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় টহল দেয়ার ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছেছে ভারত-চীন। এর মধ্য দিয়ে সীমান্তে উত্তেজনার অবসান হতে যাচ্ছে। পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা নিয়ে দীর্ঘদিন ধরেই দুই দেশের মধ্যে আলোচনা চলছিল বলে জানাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো।

এদিন মিশ্রি বলেন, ‘ইস্যুটি নিয়ে আমরা চীনের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছি। গত কয়েক সপ্তাহ ধরেই লাগাতার বৈঠক করছিলাম। এবার সমাধানের পথ হলো। এর মধ্য দিয়ে ২০২০ সালের মতো পরিস্থিতি এড়ানো সম্ভব হবে।’ ডেপসাং ও ডেমচক এলাকায় টহল দেয়া নিয়ে চীনের সঙ্গে সমঝোতা হয়েছে বলে ভারতের পররাষ্ট্রসচিব জানালেও এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি।

প্রসঙ্গত, ২০২০ সালের জুন মাসে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে দুই দেশের মধ্যে সম্পর্ক চরম অবনতি ঘটে। ২০ বারের বেশি আলোচনা সত্ত্বেও পূর্ব লাদাখে ডেপসাং ও ডেমচকের মতো জটিল পয়েন্টগুলো এতদিন অমীমাংসিত ছিল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park