1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

পশ্চিমবঙ্গে আর কতক্ষণের মধ্যে ঢুকবে ঘূর্ণিঝড় দানা?

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১০২ বার পঠিত

বৃহস্পতিবার গভীর রাতে আছড়ে পড়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘দানা’। ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশার উপকূলীয় জেলাগুলোর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। ঘণ্টায় ১১০ কিলোমিটারের বেশি গতিবেগসহ ঝড় বইছে উপকূলবর্তী অঞ্চলে।

পশ্চিমবঙ্গেও দেখা গিয়েছে তীব্র বৃষ্টিপাত। মধ্যরাতের পর থেকে শুরু হয় ল্যান্ডফল প্রক্রিয়া। ঝড়টি ধামারা জেলা থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তরে রয়েছে এরপর ওড়িশার মধ্য ও পশ্চিম দিকে অগ্রসর হয়ে দুপুরের আগে দুর্বল হয়ে ‘ঘূর্ণিঝড়ে’ পরিণত হবে বলে আশা করা যাচ্ছে। এর ফলে ‘তীব্র ঘূর্ণিঝড়’ পশ্চিমবঙ্গে আর ঢুকবে না বলেই মনে করছেন কর্মকর্তারা।

ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টিপাতের ফলে ভানসাবা, ভদ্রক এবং ধামরাসহ বেশ কয়েকটি এলাকা বিধ্বস্ত হয়েছে। পড়ে গেছে একাধিক গাছ। একাধিক কাঠামো ভেঙে পড়েছে।

দানার কারণে বেশ কয়েকটি স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে ওড়িশা ও পশ্চিমবঙ্গে। ঝাড়খণ্ডের কিছু অংশের শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে এবং বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রতিক্রিয়ায় দুই প্রতিবেশী রাজ্য দিয়ে যাওয়া ৪০০টিরও বেশি ট্রেন বাতিল করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park