ইসরাইলে ১ অক্টোবর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিয়েছে ইসরাইল। শুক্রবার (২৫ অক্টোবর) ভোররাতে ইরানে একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে প্রতিশোধমূলক হামলা চালায় ইসরাইল। এ হামলায় এখন পর্যন্ত ৪ সেনা সদস্য নিহতের খবর জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। এরই প্রেক্ষিতে ইসরাইলে বিরুদ্ধে প্রতিশোধের হুমকি দিয়েছে ইরান।
শনিবার (২৬ অক্টোবর) ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মাদ বাগের গালিবাফ বলেছেন, ইরানে ইসরাইলের হামলার পরিসর যাই হোক না কেনো, তেহরান ‘নিশ্চিতভাবে’ এর প্রতিশোধ নেবে।
তেহরানে এক টেলিভিশন ভাষণে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসির) বিমান বাহিনীর কমান্ডার গালিবাফ বলেন, ‘গাজা ও লেবাননে অরক্ষিত শিশু ও নারীদের গণহত্যা ছাড়া ইহুদিবাদী শাসনের কোনো অর্জন নেই। আজ আন্তর্জাতিক মঞ্চে ইসরাইলের কোনো বিশ্বাসযোগ্যতা নেই’।
তিনি বলেছেন, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুসারে আক্রান্ত হলে প্রতিটি দেশের নিজেকে আত্মরক্ষার অধিকার রয়েছে। তেহরান তাই ইসরাইলকে জবাব দেবে।
এদিকে, ইরানের ওপর ইসরাইলের হামলাকে জোরালো সমর্থন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা মিত্ররা। কিন্তু এই হামলাকে ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ বলে অভিহিত করেছে পাকিস্তান, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত, আফগানিস্তানসহ বেশ কয়েকটি দেশ।
Leave a Reply