1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

এবার কমলার মুখেও শোনা গেল গাজায় যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি

  • আপডেট সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১১৫ বার পঠিত

মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পর এবার ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের মুখেও শোনা গেল গাজায় যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি।

সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলের প্রতি সমর্থনের জন্য মিশিগানে আরব আমেরিকান ভোটারদের কমলার ওপর ক্ষোভ ছিল। তাদের ভোট নিজের থলিতে আনতে শেষ মুহূর্তে সুর বদলালেন কমলা।

রোববার মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে সমর্থকদের উদ্দেশে কমলা বলেন, গাজা যুদ্ধ ধ্বংসাত্মক। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে গাজা যুদ্ধ বন্ধে সবকিছু করব।

তিনি বলেন, জিম্মিদের ফিরিয়ে আনতে, গাজার দুর্ভোগের অবসান ঘটাতে, ইসরায়েলের নিরাপত্তা এবং ফিলিস্তিনি জনগণ যেন তাদের মর্যাদা, স্বাধীনতা, নিরাপত্তা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার উপলব্ধি করতে পারে তা নিশ্চিতে কাজ করব।

যদিও এর আগে কমলা বলেছিলেন, ইসরায়েলের ‘আত্মরক্ষার অধিকার’ আছে। একইসঙ্গে গাজা যুদ্ধের অবসানও চেয়েছেন তিনি।

এদিকে আগামীকাল ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট। এদিন ভোটাররা তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীদের মধ্যে কার জয়ের সম্ভাবনা বেশি, তা যাচাইয়ে নিয়মিত জনমত জরিপ হয়।

সর্বশেষ জাতীয়ভাবে ভোটারদের নিয়ে যেসব জরিপ হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে গড়ে ট্রাম্পের চেয়ে অল্প ব্যবধানে এগিয়ে আছেন কমলা। জরিপে রোববার পর্যন্ত কমলা হ্যারিসের পক্ষে সমর্থন ৪৮ শতাংশের। আর ট্রাম্পের সমর্থন ৪৭ শতাংশ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park