1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সবজির দাম কমলেও কমেনি চিনি-তেলের দাম, বেড়েছে ডালের দাম

  • আপডেট সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৬২ বার পঠিত

কমতে শুরু করেছে সবজির দাম। কেজিতে ১০ থেকে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। শীতের সবজি পুরোপুরি বাজারে আসলে দাম আরো কমার কথা বলছেন বিক্রেতারা। কেজিতে ৫ টাকা বেড়েছে ডালের দাম। উর্ধ্বমূখী দামেই বিক্রি হচ্ছে চাল, চিনি ও ভোজ্যতেল। কিছুটা দাম কমলেও এখনো নাগালের বাইরে বেশিরভাগ মাছের দর। কেজিতে ১০ টাকা কমেছে সবধরনের মুরগির দাম।

বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। তাই ফুলকপি, পাতাকপি আর শীমের প্রতি বাড়তি আগ্রহ বাজার করতে আসা ক্রেতাদের। আগের চেয়ে কমেছে এসব সবজির দাম। তবে এখনো তা আশানুরুপ নয়। প্রতিপিস ফুলকপি ও পাতাকপি কিনতে ক্রেতাদের গুনতে হবে ৪০ থেকে ৫০ টাকা। শীম-বেগুনের দামই কেজিতে এক সপ্তাহে কমেছে ২০ টাকা। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লে দাম আরো কমার সম্ভাবনা দেখছেন ক্রেতারা।

সববরাহ বাড়তে শুরু করেছে মাছেরও। তাই দামও কিছুটা কমতির দিকে।খাল-বিল শুকাতে শুরু করায় দাম কমছে, জানালেন বিক্রেতারা। এখনো বাড়তি মূল্যেই বিক্রি হচ্ছে চাল। সহসাই দাম কমার আভাস নেই বিক্রেতাদের কাছে। বেড়েছে ডালের দাম। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে চিনি ও ভোজ্যতেল।

কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমে ব্রয়লার ১৮০ টাকা কেজি এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে কেজি ২৮০ টাকা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park